Articles |
এই সল্প সময়ে আমি আপনাদের সাথে আমাদের ধর্মের এক উপেক্ষিত মৌলিক নীতি শেয়ার করতে চাই। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন, “ওয়াত্তাকুল্লাহাল্লাযি তাসা আলুনা বিহি ওয়াল আরহাম” আর আল্লাহকে ভয় কর যাঁর নামে তোমরা একে অপরের কাছে কিছু চেয়ে থাকো। তারপর তিনি আরো বলেন, “ওয়াল আরহামা” যা আসলে বোঝায় ভয় কর অর্থাৎ, সতর্ক হও, সচেতন থাকো, গর্ভের(আত্মীয় জ্ঞাতীদের) প্রতি ঋণী থাকার বোধ জাগ্রত কর। তাহলে এর অর্থ আসলে কি দাঁড়াল? এর অর্থ হল যে গর্ভের সাথে জড়িত যে কোন বিষয়কে আমাদের সম্মান (কদর) করতে হবে। আর তাই অন্যান্য পারিবারিক সম্পর্কগুলোর তুলনায় ইসলাম আমাদের মায়েদের অত্যধিক সম্মান দিয়ে থাকে। কিন্তু গর্ভের সাথে যুক্ত সম্পর্ক শুরু হয় বিয়ের মাধ্যমে (আদম(আঃ)–এর মত)। সেজন্যে এই আয়াত আরম্ভ হয়েছে এভাবে- ‘ইয়া আইয়্যুহান্নাসু ইত্তাক্বু রাব্বাকুম আল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ’ ভয় কর তোমার পালনকর্তাকে যিনি তোমাদের এক ব্যক্তি(আত্মা) থেকে সৃষ্টি করেছেন, ‘ওয়া খালাক্বা মিনহা যাউজাহা’ এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। সুতরাং আয়াতটি আসলে শুরু হয়েছে বিয়ের কথা বলে আর তাই নবী(সাঃ) বিয়ের খুতবায় এই আয়াতটি ব্যবহার করেছেন। মোটামুটি যে কোন বিয়েতে উপস্থিত থাকলে আপনারা এই আয়াতটির তেলাওয়াত শুনতে পাবেন। তো যে পয়েন্টটি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে ওই সম্পর্কটি পূত-পবিত্র। স্বামী-স্ত্রীর সম্পর্কটি হচ্ছে পবিত্র। এটি খুবই প্রগাঢ় একটি বিষয়। প্রকৃতপক্ষে আল্লাহ বলেন, ‘ওয়া আখাযনা মিনকুম মিইসাকান গালিযা’ (4:21) একই সূরাতে সেই জোরালো ভাষা। এই নারীরা তোমাদের থেকে গ্রহণ করেছে, এখানে স্বামীদেরকে বলা হচ্ছে, তারা তোমাদের থেকে গ্রহণ করেছে এক সুদৃঢ় অঙ্গীকার। ঠিক না? আর এটা আশ্চর্যজনক প্রকাশভঙ্গি কেননা আপনারা ভাবেন বিয়ের সমস্ত নিয়ন্ত্রণ পুরুষদের হাতে থাকে, ঠিক না? তাহলে পুরুষেরাই এই নারীদের বিয়ে করতে স্বাক্ষর করেছে। কিন্তু বলা হয়েছে আখাযনা, আখাযতুম মিনকুন্না নয়, মানে তোমরা তাদের থেকে অঙ্গীকার নিয়েছ, তা নয়! তারা তোমাদের থেকে...
Articles |
আমার আসল পয়েন্ট হলো এখন কেন মানুষ মানুষ ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে? কেনই বা ওরা রাসুল (সঃ) কে নিয়ে মজা করে? কেন রাসুলুল্লাহ (সঃ) কে অপমান করে কার্টুন বানানো হয়? কেন মুসলিমদের উপর এত প্রোপাগান্ডা, এত জঘন্য কথাবার্তা যেগুলো এখন সাংবাদিকতার নামে চলছে সম্পাদকীয় কলামে? এ ব্যাপারটিকে দিনকে দিন আরও আকর্ষণীয় করা হচ্ছে। আগে তারা উগ্রপন্থীদের নিয়ে কথা বলতো তাই না? তারা কথা বলতো কিছু উগ্রপন্থী আর জঙ্গি ইসলামের ভার্সন নিয়ে যেখানে ওরা সবাইকে খুন করতে চায়, আর নারীদের ডাস্টবিনে ফেলতে চায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আস্তে আস্তে এই উগ্রপন্থীর সংজ্ঞা ঢিলা হতে হতে এমন পর্যায়ে এসেছে যে আপনি এখন পাঁচ ওয়াক্ত নামায পড়লেই উগ্রপন্থী। উগ্রপন্থী আগে যা উন্মাদদের বেলায় প্রযোজ্য ছিল এখন তারা বলে আপনি যদি একটুও ইসলাম প্রকাশ করেন, অথবা আপনি দেখতে যদি মুসলিম হন, বা মহিলা যদি হিজাব পরেন সে নিশ্চয়ই উগ্রপন্থী। পুরুষদের বেলায় যদি দাঁড়ি থাকে তাহলে সে নিশ্চয়ই উগ্রপন্থী। আমেরিকায় এত খারাপ অবস্থা এখনও হয়নি কিন্তু ইউরোপে খুবই খারাপ অবস্থা। আমি ইউরোপে গিয়েছিলাম, আমি বলতে পারি অবস্থা সেখানে ভালো নয়। এটা উগ্রপন্থী হিসেবে দেখা হয় কিন্তু প্রশ্ন হলো কেন? আমাদের এই মানসিকতা তৈরি হয়েছে যে তারা(কাফিররা) আমাদের ধরতে আসবে, এই কাফিররা আমাদের ঘৃণা করে, ওরা প্রতিনিয়তই আমাদের বিরুদ্ধে কার্টুন আঁকছে, তারা প্রোপাগান্ডা চালায়, তারা ইসলামের সব ব্যাপারকেই ঘৃণা করে, তারা এটার পিছনে ছুটছে , ওরা ওরা ওরা……। আমরা নিজেদের আয়নায় দেখার একটুও সময় পাই না। নবী-রাসুলদের (সঃ) নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল, আমি বলেছিলাম সাহাবাদের নিয়েও হয়েছিল। যেমন কুরআনে এসেছে… وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। (বাকারা; ২১২)। কাফিররা তাদেরকে নিয়ে মজা করে যারা বিশ্বাস করে। এখন মৌলিক প্রশ্ন হলো রাসুল (সঃ) ও সাহাবাদের নিয়ে কেন ব্যঙ্গ করা হত? আর...
Articles |
হয়তো আপনি একজন খুব বেশী ধার্মিক মানুষ নন এবং আপনি আপনার পরিবারের বাকি সদস্যদের মতই জীবন যাপন করছেন। তারপর হৃদয়ে হঠাৎ এমন কিছু একটা অনুভূত হয়েছে এবং আপনি বলছেন, আমি এই পরামর্শটি গুরুত্বপূর্ণ ভাবে নিবো। আমি জানি না এটি কিভাবে হয়েছে , হয়তো আল্লাহ পাক এটি একটি YouTube ভিডিওর মাধ্যমে করেছেন নয়তো একজন বন্ধুর মাধ্যমে করেছেন অথবা অন্য কোন ভাবে করেছেন। কিন্তু আপনি জীবনে ভালো কিছু করার জন্যই আপনার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। যখন আপনি আপনার জীবনের আচরণগুলো পরিবর্তন করতে শুরু করবেন, প্রথম যেই মানুষগুলো আপনার এই পরিবর্তনগুলো লক্ষ্য করবেন তারা হচ্ছেন আপনার নিজের পরিবার। তারা এটি লক্ষ্য করবেন যে আপনি আর আগের মানুষটির মতো নেই। আপনি আগের মত কথা বলেন না, আগের মত আচরণ করেন না, আপনি পূর্বের জায়গা গুলোতেও আর যান না। আপনার আগের বন্ধুগুলোও আর নেই, এবং এটি ঘটবেই। যখন আপনি ইসলামের দিকে ধাবিত হবেন তখন আপনি বন্ধুদের হারাতে শুরু করবেন । কারণ আপনার পূর্বের বন্ধুরা অনেক খারাপ কাজ করে এবং এখন আপনি তাদের সাথে এইসব খারাপ কাজে আর অংশ নিবেন না। সুতরাং আপনাকে বন্ধু হারানোর এই ব্যাপারটি সহ্য করতে হবে এবং এই একি সময়ে আপনার পরিবার ও বলবে যে আপনি কিছুটা অদ্ভুত আচরণ করছেন। যুবক ছেলেদের প্রতি পরিবারের সদস্যরা এটিও বলে থাকেন যে, “তোমার মুখে এইগুলো কি? তুমি কি শেভ করতে ভুলে গিয়েছো? তোমার কি হয়েছে?” এবং মেয়েরা যখন হিজাব পরা শুরু করেন তখন পরিবারের সদস্যরা আকস্মিক ধাক্কা খায় – আর মনে রাখুন এটি একটি মুসলিম পরিবার – তারা আপনাকে মাথা থেকে এই জিনিসটি খুলে ফেলতে বলবেন, তারা বলবেন – “তোমাকে এখন যেমন লাগছে তুমি কি বিয়ের অনুষ্ঠানে এভাবেই যেতে চাও ? তুমি এভাবে গেলে আমি তোমার সাথে গাড়ীতে বসতে পারবো না । তুমি...
Articles |
বিয়ে একটি শক্ত প্রতিজ্ঞা। কুরআনেও এই ব্যাপারে খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। “আল্মুহসানাত”, “আল্মুহসিনিন”। আরবিতে “ইহসান” মানে হল কাউকে নিরাপদ দুর্গের মধ্যে রাখা। অনেকটা মিলিটারি ক্যাম্পের মত। উদাহরনটা এমন যে, বাইরে শত্রু আছে আর তাই যে মিলিটারি ক্যাম্পের ভিতরে আছে সে নিরাপদ। এর দ্বারা বুঝানো হয়েছে যে নারীরা যেন নিরাপদ প্রাচীরের মধ্যে আছে, আর কে তাদের সুরক্ষা দিচ্ছে? তাদের নিজ নিজ স্বামীরা। সবকিছু থেকে সুরক্ষা দিচ্ছে, দুঃখ কষ্ট, লজ্জাহীনতা, এমনকি অজ্ঞানতা থেকেও, কারন তাকে সঠিক শিক্ষা দেয়াও তার স্বামীর দায়িত্ব। সে তাকে সব দিক থেকে নিরাপদ রাখছে। আর যারা বিয়ে করতে ইচ্ছুক তাদেরকে আল্লাহ কুরআনে বলেছেন, “মুহসিনিন গাইরা মুসাফিহিন”।(সূরা নিসা ২৪) তারা হল সেসব মানুষ যারা নারীদের এরূপ নিরাপত্তায় আনতে আগ্রহী, তাদের নিজেদের পরিচর্যায়, পরিবার গঠনের উদ্দেশ্যে, শুধুমাত্র তাদের নিজেদের কামনা পূরণ করার জন্য নয়। “মুসাফিহ” বলতে এমন কাউকে বুঝায় যে নিজের হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর একারনেই সে বিয়ে করতে চায়, এটাই একমাত্র কারন। তাই আল্লাহ বিয়ের সম্পর্কে আমাদের মনোভাব পরিবর্তন করেছেন। যদি আপনি সঠিক কারনে বিয়েতে আবদ্ধ হন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠবে। আর যদি আপনি ভুল কারনে বিয়ে করেন, ভুল কারন কি কি হতে পারে? আমার হরমোনের সমস্যা আছে তাই আমি বিয়ে করতে চাই, ব্যাস। তাহলে অবশ্যই আপনার সংসার অশান্তির হবে, আর আপনি কখনই সন্তুষ্ট হবেন না। আর খুব সম্ভবত আপনাদের অনেকেই এটা অনুধাবন করেছেন কঠিন উপায়ে। কারন আপনার নিয়্যতে ভুল ছিল। আপনার নিয়্যত থাকতে হবে একটি পরিবার শুরু করার, আল্লাহকে খুশি করা, সমাজে ভাল কিছু বৃদ্ধি করা। তাই আল্লাহ প্রদত্ত দ্বীনের অন্যান্য সব কিছুর মত বিয়ের মূলনীতিও হলঃ আপনি নিজের দায়িত্ব নিয়ে চিন্তিত থাকুন, আর আপনার অধিকার আদায়ের কথা ভুলে যান। আমি জানি যে এটা খুবই রুক্ষ শুনাচ্ছে, কিন্তু...
Articles |
’’যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।’’ (২:৬২) এই আয়াতে আল্লাহ আমাদেরকে একেবারে প্রাথমিক কিছু কথা বলেছেন, যা কিনা একটি শিশুর পক্ষেও বোঝা সম্ভব। কিন্তু একই সাথে ঈমান সম্পর্কে অত্যন্ত শক্তিশালী দৃষ্টিভঙ্গীও তুলে ধরেছেন। ঈমান — একেবারে প্রাথমিক বিষয়, তাই না? একজন মুসলিমের জন্য ঈমান হলো সবচেয়ে প্রাথমিক বিষয়। কিন্তু এখানে আল্লাহ আমাদেরকে ঈমানের সামগ্রীক দৃষ্টিভঙ্গী দিয়েছেন যা জীবনকে পরিবতর্ন করে দেয়ার মত বিষয়। আপনাদেরকে আমি এই সম্পর্কেই বলতে চাই। আল্লাহ এই আয়াতে ঈমানের তিনটি দিক সম্পর্কে বলেছেন, তাই না? তিনি বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, এই তিনটি বিষয়ের কথা বলা হয়েছে যা পরকালের সফলতার জন্য প্রয়োজন وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ’’আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।” (২:৬২) এখন খেয়াল করুন, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ উল্লেখ করেছেন বনী ইসরাইলের জঘন্য খারাপ অপরাধগুলোর কথা। আমরা সেগুলো পড়েছি। এখন, তিনি বলছেন, ঈমানের প্রথম অংশ হলো, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাসের অত্যাবশ্যকীয় ফলাফল হলো, আপনি অবশ্যই, অবশ্যই, অবশ্যই পরকালে বিশ্বাস করবেন। এটা আল্লাহর প্রতি বিশ্বাসের ফলেই হয়। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস না করেন, তখন আপনার জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন হয়ে যাবে যে, এই জীবনের পরে আরও একটি জীবন আছে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, তাহলে এই বিশ্বাসেরই যৌক্তিক পরিণতি হলো পরকাল। কিভাবে? আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, তাহলে আপনি এবং আমি কি এটা বিশ্বাস করি না যে, তিনি সকল কাজই নিখুঁতভাবে করেন? তিনি একদম নির্ভুল, তাই না? আপনি যদি কোন নাস্তিক, দার্শনিক কিংবা অজ্ঞাবাদীর সাথে কথা বলেন, তারা বলবেন,...
Articles |
কিয়ামতের দিন সবার বিচার শেষ করার পর একজন লোক বাকি থাকবে। তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে কিন্তু তার চেহারা জাহান্নামের দিকে ফেরানো থাকবে। তখন সে লোকটি কেঁদে বলবে- হে আমার রব! জাহান্নামের উত্তাপ আমাকে অস্থির করে তুলছে এবং এর শিখা আমাকে জ্বালাচ্ছে। আপনি আমার চেহারা জাহান্নাম থেকে অন্য দিকে ফিরিয়ে দিন। সে এভাবে আল্লাহর কাছে ক্রমাগত প্রার্থনা করতে থাকবে। তারপর আল্লাহ তাকে বলবেন- তোমার এ প্রার্থনা মঞ্জুর করা হলে তুমি কি আর কিছু চাইবে? সে বলবেঃ না, আপনার ইজ্জতের কসম! আমি আর কিছু চাইবো না। তো, তার চেহারা জাহান্নমের দিক থেকে সরিয়ে দেয়া হবে। তারপর সে আবার বলতে শুরু করবে, হে আমার প্রভূ! আমাকে একটু জান্নাতের দরজার নিকটবর্তী করে দেন। আল্লাহ বলবেন, তুমি কি বলোনি এরপর আর কিছু চাইবে না? ধিক হে মানব সন্তান! তুমি কোন কথা রাখো না। কিন্তু এ ব্যক্তি প্রার্থনা করতেই থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলবেন – তোমার এ ইচ্ছা পূরণ করা হলে আর কিছু চাইতে পারবে না। সে বলবে- না, আমি আপনার মর্যাদার কসম করে বলছি আমি আর চাইবো না। এভাবে সে অঙ্গীকার আর প্রতিজ্ঞা করতে থাকবে যে সে আর কিছু চাইবে না। অবশেষে তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দেয়া হবে। অতঃপর যখন সে জান্নাতে গেটের দিকে তাকিয়ে জান্নাতের সূখ শান্তি দেখবে, নিজের ওয়াদার কথা স্মরণ করে কিছুক্ষণ চুপ থাকবে। কিন্তু পরিশেষে সে বলবে, হে আমার প্রভু আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ বলবেন- তুমি না এতক্ষণ ধরে সব ওয়াদা আর অঙ্গীকার করলে যে আর কিছু চাইবে না? ধিক তোমার! হে বানী আদাম! কতই না ও‘য়াদা ভঙ্গকারী তুমি। সে বলবে, হে আমার প্রভূ আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগা করে রাখবেন না। সে এভাবে প্রার্থনা করতেই থাকবে, অবশেষে আল্লাহ সুব হানাহু...