শুনতে শিখুন

নোমান আলী খান কিছু দিন আগে,আমি আসলে একটি গির্জার সমাবেশে অংশ নিয়েছিলাম,শুধু দেখার জন্যে যে তারা আসলে কি করে।সেটা  ছিল  বুধবার রাতে,এবং যাজক মতামতই  পাঁচ মিনিটের মতো কথা বলে।তার যা বলার প্রথমে সে তা বলে। এবং তারপরে সবচেয়ে আকর্ষণীয় ঘটনাটি  ঘটে।তিনি সমাবেত লোকজনকে জিজ্ঞাসা করলেন, “এখানে  কার কি সমস্যা হচ্ছে? আমাকে খলখুলি এই সম্পর্কে বলুন!” কিছু লোক বলল, “আমি সবেমাত্র আমার চাকরি হারিয়েছি। আমার কঠিন সময় পার হচ্ছে। “ “ঠিক আছে সবাই, জেফের জন্য প্রার্থনা করুন!” এবং প্রত্যেকে জেফের জন্য প্রার্থনা শুরু করে। তারপর কেউ বলল যে , “আমি সবে তালাক পেয়েছি, আমার স্ত্রী সকল সম্পদ নিয়ে নিয়েছে। “ প্রত্যেকে এই ব্যক্তির জন্য প্রার্থনা করুন… এবং তারপর এক মহিলা বলল, “আমি সবেমাত্র ক্যান্সারে আক্রান্ত হয়েছি” এবং প্রত্যেকে তার জন্য প্রার্থনা করল। এবং কোনে বসে থাকা এক লোক বলল, “সে একটা চাকরি হারিয়েছে? আমার সাথে পরে কথা বলতে বলুন।  আমার প্রতিষ্ঠানে পদ খালি আছে। “ এবং তারা শুরু যা তাদের একসাথে একতাবদ্ধ  করল তা কিন্তু  এটা না যে এই লোকটি ঘন্টা পড় ঘন্টা কথা বলে যাচ্ছে এবং তারা সেখানে বসে বসে শুনছে, আসলে তারা এই সমাবেশে জড়ো হয়েছিল কারণ তাদের এমন একটি জায়গা আছে যেখানে তাদের শোনার মানুষ আছে। যেখানে তারা সমর্থিত বোধ করতে পারে। রসুলুল্লাহ (ﷺ) একজন আশ্চর্য শ্রোতা ছিলেন।আমরা রাসুলুল্লাহ (ﷺ) কে আশ্চর্য বক্তা মনে করি।হ্যাঁ অবশ্যই তিনি তা ছিলেন.তবে তিনি অবিশ্বাস্য শ্রোতাও ছিলেন। অনেক সময়, যাদের হৃদয় আপনি প্রভাবিত করতে চান, অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা যদি কেবল তাদের সাথে কথা বলি তবে তাদের  পরিবর্তন হবে। কিন্তু আমি আপনাদের বলব যে, মানুষের সাথে কথা বলার চেয়ে জরুরি হল, আমাদের লোকের কথা শুনতে শিখতে হবে,আমাদের লোকের কথা শুনতে শিখতে হবে।আপনি কেবল উত্তর দেয়ার জন্য তাদের কথা...

আপনার সন্তান শান্ত হোক অথবা বেয়াড়া/চঞ্চল, তাদেরকে দ্বীন শেখান

যে সকল বাবা-মার দশ বছরের কম বয়সী শিশু-সন্তান রয়েছে, তাদের জন্য, তারা হাত দেখান/উঠান দয়া করে, দশ বছরের কম বয়সী শিশু-সন্তান…. ঠিক আছে, আপনারা কয়েক জনই আছেন । সুতরাং আমাদের জন্য, সবচেয়ে বড় কাজটি হচ্ছে আমাদের সন্তানদের ইসলাম শিক্ষা দেওয়া, আমাদের, সন্তানদের ইসলাম শিক্ষা দেওয়া । নবীগণ যখন দ্বীন শিক্ষা দিতেন, তারা সবাইকেই দ্বীন শিক্ষা দিতেন । কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল যখন (পবিত্র) কুরআনে শিশুদের ইসলাম শিক্ষার ব্যাপারে কথা বলেন, শিশুদের শেখানোর বিষয়ে, শিশুদের উপদেশ গ্রহণ করা সম্পর্কে মহান আল্লাহ তায়ালা খুব কমই বলেছেন । কিন্তু যখনই তিনি এ বিষয়ে কথা বলেছেন, সেটা ছিল বাবা-মার কাছ থেকে ।  আবার শুনুন। মহান আল্লাহ তায়ালা যখনই (পবিত্র) কুরআনে শিশুদের পথনির্দেশনা গ্রহণ করা সম্পর্কে কথা বলেছেন, সেটা সবসময় ছিল বাবা-মার কাছ থেকে এবং বাবা-মার মধ্যে, সেটা সবসময় বাবার কাছ থেকে. কারণ মাতো সেখানে সবসময়ই আছেন ।  বাচ্চার কাছে সবসময় থাকার জন্য মাকে অতিরিক্ত কোন কাজ করতে হয় না, বাচ্চাকে সবসময় যত্ন করা এবং তাকে সবসময় উপদেশ দেওয়া, একজন মাকে আপনার প্রশিক্ষণ দিতে হবে না যে, কিভাবে একজন মা হতে হয়, এটা তার স্বাভাবিকভাবেই আসে । আল্লাহ সেটা তাদের ভিতরেই দিয়ে দিয়েছেন ।  তবে বাবাদের অবস্থা অবশ্য ভয়াবহ । প্রকৃত পিতা হবার জন্য আমাদেরকে (রীতিমতো) প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় । এটা আমাদের (ভিতরে) স্বাভাবিকভাবে আসে না ।  যখন একজন মায়ের সন্তান হয়, তার অনুভূতি, তার আবেগ, সবকিছুর তখনই পরিবর্তন হয়, তাৎক্ষণাৎ পরিবর্তন হয়ে যায় ।  (আর) একজন বাবার ? ৩-৪ দিন চলে যাবার পর, যখন কোন বন্ধু বলে, “আরে, শুনলাম তোমার নাকি একটা বাচ্চা হয়েছে ? ” “হ্যাঁ, ভাই, এটা আমাকে এখনও নাড়া/ধাক্কা দেয়নি ”  somebody needs to hit you, so it hits you. (মানে) কারো আপনাকে নাড়া/ধাক্কা দেয়া প্রয়োজন, তাহলেই সেটা...

ব্যবসানীতি: মিথ্যার মাধ্যমে মানুষের টাকা গ্রাস করবেন না

পঞ্চম পারায় সূরাহ নিসা থেকে একটি আয়াত নিয়েছি, উনত্রিশ নম্বর আয়াত। খুবই শক্তিশালী শব্দচয়ন। ইসলামের অন্যতম বড় একটি মূলনীতি আনা হয়েছে আয়াতটিতে। “তোমরা যারা ঈমানের দাবি করো…”  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ)  “… পরস্পরের টাকা মিথ্যার আশ্রয় নিয়ে খেয়ে ফেলো না।” কর্মক্ষেত্রে কর্মঘন্টার ব্যাপারে মিথ্যা বলবেন। যখন কার্ড পাঞ্চ করবেন, মিথ্যার আশ্রয় নিবেন না। ধরুন আপনি একজন কনসালটেন্ট। নির্দিষ্ট কিছু ঘন্টার বিনিময়ে আপনাকে টাকা দেয়া হয়। হয়তো কোনো কাজ করে, বা কিছু ঘন্টা ব্যয় করে। তো আপনি বসে বসে কফি খেলেন, মজা করলেন, আয়েশ করলেন। সেসবের জন্যেও আপনাকে টাকা দেয়া হয়। এভাবে উপার্জন করবেন না, যদি না আপনার নিয়োগকর্তা বিষয়টি জেনে থাকেন।  لَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ)  “… তবে ব্যবসা হয়ে থাকলে ভিন্নকথা, যে ব্যবসা পরস্পরের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে হয়ে থাকে।” অন্যকথায়, কেউ সবসময় একশভাগ প্রোডাক্টিভ থাকতে পারে না। মানবিকভাবেই তা সম্ভব নয়। তাই, আপনার মনে হতে পারে, “আচ্ছা, ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করবো, তবে মাঝেমাঝে চল্লিশ মিনিটের ব্রেক নিবো। বসে থাকব, কথা বলব। করা যাবে?” যদি আপনার নিয়োগকর্তা জানেন আপনি তা করছেন, আর এটা তিনি মেনে নেন, তাহলে ঠিক আছে, কারণ এটা পারস্পরিক সম্মতিতেই হচ্ছে।  لَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ)  যদি এটা ব্যবসা হয়, পরস্পরের সম্মতিক্রমে হয়, তবে ভিন্নকথা। এ ছাড়া মানুষ থেকে জোচ্চুরি করে টাকা আদায় করবেন না। জিনিসের দাম মাত্রাতিরিক্ত ধরবেন না। আপনার কাজের জন্য মাত্রাতিরিক্ত মূল্য চাইবে না। যদি গাড়ির মেকানিক হয়ে থাকেন, আপনার দাম বাড়িয়ে দিবেন না। কারণ এই দশ মাইলের মধ্যে আপনি একাই মেকানিক। আপনি জানেন লোকটার গাড়ির ট্রান্সমিশনে সমস্যা, টাইমিং বেল্টে সমস্যা, ইঞ্জিন ফ্লুইড, আরো বিভিন্নরকম সমস্যা আছে। সে কি করবে?  আপনি যদি ডাক্তার হন, মানুষের কাছে মাত্রাতিরিক্ত বিল চাইবেন না। একের পর...

সবচেয়ে বিশুদ্ধ বুদ্ধির মানুষ কারা?

— নোমান আলী খান।       মানুষের মাঝে যাদের সবচেয়ে পরিপক্ক ঈমান রয়েছে কুরআনে তাদের জন্য একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে, আর তা হলো – উলুল আলবাব বা সবচেয়ে পরিশুদ্ধ বুদ্ধির মানুষ।  আল্লাহ এই মানুষদের কথা সূরা আলে-ইমরানে বলেছেন – إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ – “নিশ্চয়ই আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে জ্ঞানবানদের (উলুল আলবাবদের) জন্য বহু নিদর্শন আছে।” (৩:১৯০)    তারা ঈমানের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানে এবং ঈমানের আধ্যাত্মিক অনুসন্ধানে এক ধরণের পরিপক্কতায় পৌঁছে গিয়েছে, এমনকি কুরআনের সংস্পর্শে আসার পূর্বেই। সবচেয়ে পরিণত ঈমানের মানুষেরা ঐশী জ্ঞান অর্জনের সুযোগ পাওয়ার পূর্বেই নিজেদের ভেতর বিশ্বাসের ভিত গড়ে তুলেছিলেন।  চলুন দেখি, কীভাবে? আল্লাহ বলেন – “ইন্না ফিই খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলী ওয়ান নাহারি…” নিশ্চয়ই নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে  “লাআ-ইয়াতিন” অলোকিক নিদর্শন রয়েছে, শুধু একটা নয়, বহু বহু নিদর্শন রয়েছে এর প্রত্যেকটাতে। রাতের মাঝে অনেক শিক্ষা আছে, দিনের মাঝে অনেক শিক্ষা আছে, আকাশের মাঝে অনেক শিক্ষা আছে, পৃথিবীর মাঝেও অনেক শিক্ষা আছে। এর প্রত্যেকের মাঝে রয়েছে অনেক অনেক শিক্ষা। কার জন্য?  উলুল আলবাব-দের জন্য। সবচেয়ে পরিশুদ্ধ বুদ্ধির মানুষদের জন্য, খাঁটি বুদ্ধিমত্তার অধিকারী মানুষদের জন্য। এখন, খাঁটি বুদ্ধিমত্তার সংজ্ঞা কী? আল্লাহ কিভাবে খাঁটি বুদ্ধির পরিচয় দিয়েছেন?  তিনি পরবর্তী আয়াতে “উলুল আলবাব-দের” পরিচয় দিতে গিয়ে বলেন – الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ – যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা-গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে…. তাহলে উলুল আলবাবদের প্রথম বৈশিষ্ট্য হলো, যারা সবসময় আল্লাহকে স্মরণ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল, “ওয়া ইয়াতা ফাক্কারুনা ফিই খালিকস সামাওয়াতি ওয়াল আরদ” এবং তারা আকাশ ও জমিনের সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করে।  তাহলে এখন দেখুন…...

শয়তান বিয়েকে নরকতুল্য করতে চায়

এখন আল্লাহ কথা বলবেন আদমের সাথে। তিনি বললেন, وَيٰٓـَٔادَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ -আদম! তুমি আর তোমার স্ত্রী বসবাস করো জান্নাতে, সাময়ীকভাবে। (7:19) উসকুন। উসকুন এসেছে সুকুন থেকে। যারা একটু একটু তাজউইদ জানেন, সুকুন করলে পুরোপুরি থেমে যেতে হয় নাকি বিরতি নিতে হয়? সুকুনের আক্ষরিক অর্থ বিরতি। শাব্দিকভাবেই এর অর্থ হলো বিরতি। আর উসকুনের বিপরীত হলো উখলুদ। উখলুদ মানে চিরকাল। উসকুন মানে স্বল্প সময়ের জন্য। আল্লাহ আগেই তো ঘোষণা দিয়েছেন, “তোমরা সবাই কোথায় যাচ্ছো? তোমরা পৃথিবীতে যাচ্ছো। কিন্তু আদম, তুমি আর তোমার স্ত্রী কয়েকদিন জান্নাতে থেকেই দেখো না। কোথায় যাবার আগে? পৃথিবীতে যাবার আগে। কিন্তু কেনই বা তারা…? যেন আপনি সাধারণ এপার্টমেন্ট পেয়েছেন, কিন্তু তাতে যাবার আগে ফাইভ স্টার হোটেলে এক সপ্তাহ থেকে আসুন। এক্সেকিউটিভ লাউঞ্জে। ফ্রি খাবার সহ। কেন সেখানে আগে থাকতে হবে? কেন? কারণ তিনি চাচ্ছিলেন যেন প্রথম মানুষটি দেখে নেয় চিরকালের জন্য তার সন্তানরা কী অর্জন করতে যাচ্ছে। তিনি চাচ্ছিলেন যেন সে জান্নাতের একটি ভালো ধারণা পেয়ে নিজের সন্তানদের সেটার প্রতি উৎসাহ দিতে পারে। আর সেই উৎসাহ চলতেই থাকবে। বুঝতে পারছেন? তাই তিনি বলছেন, কিছু সময়ের জন্য চাই এখানে থাকো। তুমি আর তোমার স্ত্রী। অন্যদিকে, আদমকে সৃষ্টি করা হলো, কিন্তু স্ত্রীর তো কোন উল্লেখ ছিল না তাই না? স্ত্রীর কোন উল্লেখই ছিল না এতোক্ষণ। হঠাৎ করেই আল্লাহ বলছেন, “তুমি আর তোমার স্ত্রী”। এই স্ত্রী কোত্থেকে এলো? এটার কারণ বর্ণনায় কিছু মুফাসসিরুনের মন্তব্য আমার বেশ পছন্দ হয়েছে। তারা বলেন, বিয়ে ছাড়া জান্নাত ঠিক জান্নাত হয় না। প্রথমবার পড়ে খুব হেসেছিলাম। খুব সুন্দর কোথাও বেড়াতে গেলেন। পৃথিবীতে খুব সুন্দর কিছু স্থান আছে। সেই সুন্দর স্থানে গেলেন, একা। নিজের হোটেল রুমে আছেন। ঘুম থেকে উঠে ভাবছেন, “স্থান পরিদর্শনে যাবো, পর্বত দেখবো”। একা! আপনার কি যাবার আর ইচ্ছে হচ্ছে? না।...

❀ বৃষ্টি ও কুর’আন: জীবন ও ঈমান ❀

আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তা দ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয় এতে মনোযোগ দিয়ে শ্রবণকারীদের জন্যে রয়েছে নিদর্শন। [নাহল: ৬৫] এখানে আসলে বৃষ্টির কথা বলা মুখ্য উদ্দেশ্য না৷ উদ্দেশ্য পূর্বের আয়াত। আগের আয়াতে যা বলা হয়েছে তা হচ্ছে: আমি আপনার প্রতি এ জন্যেই কিতাব নাযিল করেছি। (নাযিলের উদ্দেশ্য) যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্যে তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন (ঐসব বিষয়ে) যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং(এই কিতাব) ঈমানদারকে হেদায়াত ও তাদের জন্যে ক্ষমা (নিয়ে আসবে)। [সূরা নাহল: ৬৪] পূর্বের আয়াতে বলা হয়েছে আল্লাহ তা’আলা আসমান থেকে কিতাব নাযিল করেন। পরের আয়াতে বলা হয়েছে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। সুতরাং আপনি যদি পৃথিবীতে আল্লাহর কিতাবের গুরুত্ব বুঝতে চান, তাহলে আপনাকে পৃথিবীতে পানির ভূমিকা বুঝতে হবে। বলুন তো পানির কাজ কী? পানি পৃথিবীতে জীবন তৈরি করে৷ পৃথিবীতে জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। ঠিক তেমনি জগতের যেসব জায়গা নীতি-নৈতিকতার দিক থেকে মৃত, সেখানে আল্লাহর কিতাবের শিক্ষা অনিবার্য৷ আধ্যাত্মিকভাবে মৃত জগতকে জাগাতে চাই কুর’আনের শিক্ষা৷ হাজার বছরের মৃতপুরীকে জাগিয়ে তুলতে পারে পানি৷ পৃথিবীর রাজনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, পৃথিবীর নৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, দিন রাতে যেকোনো অবস্থাতেই মিডিয়া যতই খারাপ হোক না কেন, মুসলিমরা যতই নীচে নামুক না কেন — এই কিতাব (মহিমান্বিত কুর’আন) সেই মৃত লোকদের মধ্যে জীবন আনার ক্ষমতা রাখে। কিন্তু পানি যখন বর্ষিত হয় তখন দুই ধরনের উদ্ভিদ জন্মায় পানি বর্ষণের ফলে। এক ধরনের উদ্ভিদ যা নিজে নিজে জন্মায়। আরেক ধরনের উদ্ভিদ হচ্ছে ফসল৷ এর জন্য শ্রম দিতে হয়৷ পৃথিবীতে কি এমন লোক নেই যাদেরকে কোনো প্রকার সরাসরি দাওয়াত ছাড়া ইসলাম গ্রহণ করেছে? অনেকে করেছে। যাদের সাথে কোনো অবস্থাতেই আমার দেখা হয়নি। আমি শুধু একটি ইউটিউব ভিডিও তৈরি করেছি...