আল্লাহর নিকট সবচেয়ে মূল্যবান বিষয়

তুমি জানো এর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা আল্লাহর কাছে? সবকিছুর চেয়ে বেশি মূল্যবান? সেটা হচ্ছে প্রচেষ্টা, অধ্যবসায়। অর্থ নয় , প্রভাব নয় , শ্রেষ্ঠত্ব নয় – এ সব কিছুই আসবে, কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে যেটা দেখতে চান সেটা হচ্ছে প্রচেষ্টা। আমি তোমাদের বলেছি নবী (আঃ) দের কথা যারা শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াবেন… কতজন উম্মাহ নিয়ে? শূণ্য!!! সুতরাং, উনাদের প্রভাব ছিলো শূণ্য। কিন্তু তারপরেও আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করাবেন…কেনো? কারণ আল্লাহ সম্মান জানাবেন তাদের প্রত্যয়কে, তাদের প্রচেষ্টাকে, তাদের চারিত্রিক দৃঢ়তাকে। তারা কঠিন সময়ে পড়েছিলেন এবং তারা সেটা মোকাবিলা করেছেন। যদি তুমি নূহ (আঃ) এর প্রতি বছরের একটা ‘প্রোগ্রেস রিপোট’ দেখতে চাও… চল একটা ‘ গ্রোথ চার্ট’ বানিয়ে দেখি কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতি বছর, যেমনটা করা হয় বার্ষিক প্রতিবেদন এ। কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতি বছর? … ৯৫০ বছর!!! চার্ট অবশ্যই ঊর্ধ্বমূখী ছিলো না, বরং সেটা ছিলো অপরিবর্তনশীল, এমনকি কখনও হয়তো নিম্নমূখীও ছিলো, হয়তো কেউ ইসলাম এর খুব কাছাকাছি এসেছে কিন্তু তারপর দূরে সরে গেছে… এর মানে কোনো প্রভাব তৈরি হয়নি। সেখানে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি, কিন্তু কি জানো? আমরা নূহ (আঃ) এর কোন জিনিসটা কে এতো সম্মান করি? ক্রমাগত ক্রমাগত ক্রমাগত প্রচেষ্টা। আমাদের এটা উপলব্ধি করতে হবে। তোমাদেরকে হতে হবে ক্রমাগত প্রচেষ্টারত এবং প্রত্যয়ী মানুষ। আল্লাহর সামনে দাড়ানোর মতো কিছুই থাকবেনা যদি আমাদের এই প্রচেষ্টা টুকু না থাকে। তরুন প্রজন্ম, দয়া করে মনোযোগ দিয়ে শুনো আমি কি বলছি। দয়া করে একটু চিন্তা করো। তোমার জীবনের সার্থকতা কোথায়? যদি তোমার জীবন মানে হয় শুধু একটা ভিডিও গেম থেকে অন্য ভিডিও গেম, যদি তোমার জীবন মানে হয় শুধু টিভি শো এর একটা পর্ব থেকে অন্য পর্ব- তুমি কিসের জন্য চেষ্টা করছো? কি অর্জন করছো? এতে...

যেভাবে একজন মানুষ ঈমান হারিয়ে ফেলে

খুৎবায় আলোচিত আয়াতসমূহ — “যেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে, তাদের সম্মুখ ভাগে ও ডানপার্শ্বে তাদের জ্যোতি ছুটোছুটি করবে বলা হবেঃ আজ তোমাদের জন্যে সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য। যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবেঃ তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব। তারা মুমিনদেরকে ডেকে বলবেঃ আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবেঃ হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ, অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে। এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে। অতএব, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপন গ্রহণ করা হবে না। এবং কাফেরদের কাছ থেকেও নয়। তোমাদের সবার আবাস্থল জাহান্নাম। সেটাই তোমাদের সঙ্গী। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী। তোমরা জেনে রাখ, আল্লাহই ভূ-ভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিস্কারভাবে তোমাদের জন্যে আয়াতগুলো ব্যক্ত করেছি, যাতে তোমরা বোঝ।” সূরা হাদীদ : আয়াত:...

পৃথিবী: আমাদের দ্বিতীয় জীবন

কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরী অবলম্বন করছ? অথচ তোমরা ছিলে মৃত। (বাকারা – ২৮) এই আয়াতটি খুবই গভীর দার্শনিক অর্থ বহন করে। এই আয়াত সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। যে মতামতগুলো আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো। আমি মরহুম ইসরার আহমেদের কাছে কৃতজ্ঞ। এই আয়াত থেকে সবচেয়ে গভীর অন্তর্দৃষ্টি আমি তার কাছ থেকেই পেয়েছি। তিনি ১৯৮৫ সালে এই আয়াত নিয়ে একটি প্রবন্ধ রচনা করেন। ভারত পাকিস্তানের বহু আলেম তার এই প্রবন্ধের প্রশংসা করেন। আমি এখন আপনাদের নিকট তার একটি সারমর্ম তুলে ধরবো। কারণ আমি মনে করি এটি অনেক মূল্যবান। আল্লাহ আজ্জা বলেন, كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا – কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরী অবলম্বন করছ? অথচ তোমরা ছিলে মৃত। প্রথম পর্যায় – وَكُنتُمْ أَمْوَاتًا তোমরা মৃত ছিলে। দ্বিতীয় পর্যায় – فَأَحْيَاكُمْ অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন। ৩য় পর্যায় – ثُمَّ يُمِيتُكُمْ তারপর তিনি তোমাদের মৃত্যু দান করবেন; ৪র্থ পর্যায় – ثُمَّ يُحْيِيكُمْ তারপর তিনি তোমাদের আবার জীবিত করবেন। প্রথম পর্যায়টা কী ছিল? তোমরা মৃত ছিলে। আমাদেরকে প্রথম যে বিষয়টি বুঝতে হবে তা হলো – মৃত আর অস্তিত্ব না থাকা একই বিষয় নয়। যেমন, মৃত কাউকে কফিনে রাখা হয়েছে এবং তার জানাজা হচ্ছে – এর মানে এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে, পৃথিবীর যে কোনো ভাষায় মৃত বলতে এমন কাউকে বোঝায় যার পূর্বে জীবন ছিল। সুতরাং এই আয়াতে মনে হয় যেন একটি ইঙ্গিত রয়েছে…(আমরা একটু পর আবার এ বিষয়ে আলোচনা করবো, তার পূর্বে কিছু বিষয় বুঝে নেয়া জরুরি) কুরআন এবং রাসূল (স) এর সুন্নায় – মৃত্যুকে ঘুমের কাছাকাছি হিসেবে বর্ণনা করা হয়েছে। মৃত্যু এবং ঘুম একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। ঘুমাতে যাওয়ার সময় আমরা কী পড়ি? ‘আল্লাহুম্মা বিসমিকা আমূতু...

আমাদের জীবনের কয়েকটি পর্যায় (২য় পর্ব)

এক সময় আপনি কলেজে ভর্তি হন। হাইস্কুল জীবন শেষ, এখন আপনি কলেজে বা ভার্সিটিতে। কলেজ-ভার্সিটির ছাত্রদের দিকে তাকালে অনেক সময় ‘বাস্তুহারা’ মানুষদের মত মনে হয়। চুলগুলো এলোমেলো, দাঁত ব্রাশ করে না, কোনো রকম একটা গ্যাঞ্জি এবং পেন্ট পরে ক্লাসে হাজির হয়; বিছানা থেকে উঠেই ক্লাসে এসে হাজির হয়। এসব নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তাদের মাথায় সব সময় একটা চিন্তা কাজ করে কখন পাশ করবো। খুব সিরিয়াস ছাত্ররা এভাবে চিন্তা করে। তাদের এখন সবচেয়ে বড় মাথাব্যথার বিষয় হলো – জি পি এ, ইন্টার্নশিপ ইত্যাদি। কেন তারা এভাবে চিন্তা করে? কারণ নতুন একটি আকাঙ্খার আবির্ভাব ঘটেছে। আর আমি বলছি না যে পূর্বের আকাংখাগুলো হারিয়ে গেছে। পূর্বের আকাংখাগুলো কী ছিল, ক্রমানুসারে কি বলতে পারবেন? এক নাম্বার – খেলা করা। দুই নাম্বারটা কী ছিল? বিনোদন। তিন নাম্বারটা কী ছিল? সৌন্দর্য্য। এখন শুনুন চার নাম্বারটা – ‘ভাব দেখানো’ – وَتَفَاخُرٌ بَيْنَكُمْ – পারস্পরিক অহমিকা। আপনার মূল্য অন্যের কাছে উপস্থাপন করতে চান। কেউ হয়তো এসে আপনাকে জিজ্ঞেস করছে যে, সমাবেশের জায়গাটা কোন দিকে? আপনি তখন এভাবে বলেন – হ্যাঁ, আমি NYU তে পড়ি। – আমি শুধু ডিরেকশন টি জানতে চাচ্ছি। – আমি আসলে মেডিক্যাল কলেজে পড়ি। হা, হা, হা। আপনার মেডিক্যাল কলেজে পড়া নিয়ে কেউ কেয়ার করে না। আপনি হয়তো ওয়ালমার্ট বা কোনো নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন, আর তারা আপনাকে একটি ব্যাজ দিয়েছে। আপনি এটা জামার উপর সব সময় ঝুলিয়ে রাখেন। এমনভাবে রাখেন যেন মানুষ দেখতে পায়। — ”ও, তুমি ওখানে চাকরি পেয়েছো?” — “হ্যাঁ, তারা আমাকে পার্কিং লটেও জায়গা দিয়েছে। এই যে আমি তার ছবি তুলে রেখেছি, দেখুন।” এভাবে আপনার ভেতরে এক ধরণের গর্ববোধ কাজ করে, আপনি মানুষকে দেখতে চান যে কি অর্জন করেছেন। যখন লোকজন ভার্সিটি থেকে পাশ করে বের হয়, তখন...

মন্দ সামাজিক প্রথা উদ্ভাবনকারীদের থেকে সাবধান

আমি আমার আজকের খুতবা একটা সাধারণ বিষয়ের মাধ্যমে শুরু করতে যাচ্ছি, আমি মনে করি আজকে এখানে যারা রয়েছি তারা সকলেই এই বিষয়টি বুঝি যে আমরা কম বেশি সামাজিক চাপ (সোসাইটাল প্রেশার) অনুভব করি। যখন আমরা সামাজিক চাপের কথা শুনি তখন আমরা সাধারণত মনে করি এটি অত্যন্ত বিরাট একটি বিষয়, কিন্তু এটি আমাদের জীবনের সুক্ষ্ণাতিসুক্ষ্ণ ঘটনার মধ্যেও রয়েছে। আপনাদের যাদের বাচ্চা রয়েছে তারা হয়তো অনেক সময় খেয়াল করেছেন যে আপনাদের বাচ্চাটি একটু বিশেষ রকমের পুতুল চাচ্ছে। অনেক সময় তারা এই পুতুল চায় কারণ হয়তো স্কুলের অন্য কোন বাচ্চার এইরকম একটি পুতুল রয়েছে। তারা ঐ জিনিসটিই কিনতে চায় যা অন্য লোকেদের রয়েছে। এটা হচ্ছে এক ধরনের সামাজিক চাপ। যখন আপনার বাচ্চা একটু বড় হয় তখন তারা বিশেষভাবে (সার্টেইন ওয়েতে) কাপড় পরতে চায় এবং এই বিশেষভাবে কাপড় পরার চিন্তাটা তার নিজস্ব মস্তিষ্ক থেকে আসেনি, এটা এসেছে হয়তো এমন কোন অনুষ্ঠান থেকে যা সে টিভিতে দেখেছে এবং এখান থেকে সে শিখেছে “এভাবেই কাপড় পরতে হবে”। তার মাথায় হয়তো এই জিনিসটি এসেছে এমন কারো কাছ থেকে যাকে সে স্কুলে দেখেছে বিশেষভাবে কাপড় পরে আসতে অথবা এই ধরনের অন্য কোন মাধ্যম হতে যেখান থেকে সে শিখে নিয়েছে এভাবেই কাপড় পরতে হবে। এই ধরণের জিনিসগুলোকে তখন সে নির্দিষ্ট ধরে নেয় (Defined)। তখন সে নির্দিষ্ট সেই পন্থায়ই কাপড় পরতে চায় বা নিজেকে সেইভাবেই উপস্থাপন করতে চায় অথবা সেই সুনির্দিষ্ট খেলনাটিই কিনতে চায়। ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোন কিনতে চায়, তাই না? “তোমার ফোনের কি প্রয়োজন?’’ আমি জানি না, আমার বন্ধুর একটি ফোন রয়েছে, আমার কেন থাকবেনা?” পিতা-মাতারা হয়তো এই ধরনের কিছু যুক্তি শুনে থাকবেন, ‘’তার এই জিনিসটি রয়েছে, আমার কেন থাকবেনা?” যখন সে আরো কিছু বড় হয় তখন সেই সামাজিক চাপই ভিন্ন রূপে তার সামনে হাজির হয়।...

আমাদের জীবনের কয়েকটি পর্যায় (১ম পর্ব)

আমি যদি পরবর্তী বিশ মিনিট বা তার কম সময়ের মধ্যে আপনাদের সাথে কুরআন শরিফের একটি আয়াত নিয়ে আলোচনা করতে পারি, আমি মনে করবো আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এই আয়াতটি সূরা হাদিদের অন্তর্ভুক্ত। আচ্ছা আমি যেন কী সম্পর্কে কথা বলছিলাম? কত আয়াত নিয়ে আমি কথা বলবো? একটি আয়াত নিয়ে, যেটি সূরা আল হাদিদের অন্তর্গত। কুরআন মাজিদের ৫৭ তম সূরা, যেটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। যার মানে এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় মুসলিম সমাজকে কেন্দ্র করে। এমন অনেক মাদানী সূরা রয়েছে যার মূল আলোচ্য বিষয়টিতে সমগ্র মানব জাতিকে সম্বোধন করা হয়েছে। কারণ এই ধর্মের আহবান সমগ্র মানব জাতির প্রতি। কিন্তু কুরআনে আবার এমন জায়গা রয়েছে বিশেষ করে মদিনায় অবতীর্ণ কোন কোন সুরাতে যেখানে আলোচ্য বিষয়ের মূল উদ্দেশ্য মুসলিম সমাজ। তারাই এই সুরাগুলো শুনছে। আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন না? ……। জীবনে আমরা যে সমস্ত বিষয়ের পেছনে ছুটি তার একটা সারাংশ আল্লাহ এই মাদানী সূরায় আমাদের দান করেছেন। তিনি শুরু করেন এভাবে, اعْلَمُوا – ‘’তোমরা ভালোভাবে জেনে রাখ,’’ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি আদেশ ভালোভাবে কোন কিছু উপলব্ধি করার জন্য। কিন্তু যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন সেগুলো আমাদের নিকট সুস্পষ্ট। সম্ভবত, আমরা আমাদের জীবন পরিচালনা করার সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্যপাত করি না। তিনি বলেছেন, اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ – ‘’পার্থিব জীবন ক্রীড়া ছাড়া আর কিছু নয়….।’’ আমি নিজে পিতা হওয়ার পূর্বে এই আয়াতটি ভালোভাবে উপলব্ধি করতে সমর্থ হইনি। বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের কিছু প্রয়োজন এবং চাহিদা দেখা দেয়। আমরা সবাই এটা জানি। বাচ্চারা যখন জন্ম গ্রহন করে তখন তাদের কোন চাহিদা থাকে না, থাকে প্রয়োজন। তাদের দুধ পান করতে হয়, পেশাব-পায়খানা করতে হয়, ঘুমাতে হয়…এভাবে এই চক্র চলতে থাকে। কিন্তু যখন তারা একটু বড়...