আল্লাহর উপর ভরসা ধরে রাখা

সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো – আল্লাহর উপর ভরসা ধরে রাখা। অনেকের জন্য এই বিষয়টা মেনে নেয়া বেশ কঠিন যে, আল্লাহ তার কথা শুনবেন। তারা হয়তো লম্বা সময় ধরে কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারপর তারা মনে মনে ধরে নেন যে, আল্লাহ আমার কথায় কোনো মনোযোগ দিবেন না, আমার দোয়া তাঁর নিকট গুরুত্বহীন, আমি দোআ করার কোনো অর্থ দেখি না। আপনাদের একটা কথা বলে রাখি, আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন, তা কী জানেন? ক্ষমা। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন। আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন, এর সবই অতিরিক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমার অনেকগুলো সন্তান আছে। ধরুন, আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট। সে কোনো একটা অন্যায় করেছে, তাই আমি খুবই রাগান্বিত হয়ে আছি। “তোমার এটা বলা উচিত হয়নি। তোমার এটা করা উচিত হয়নি। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে, তুমি এটা করেছো।” এভাবে আমি তাকে কিছুটা বকা-ঝকা করলাম। তারপর দিনের অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা। যেমন, আমার জন্য একটা কার্ড আঁকার কথা যাতে লেখা থাকবে “বাবা, আমি আপনাকে ভালোবাসি”। সে জিনিসটা আঁকলো। কিন্তু পরে কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বাক্সে ফেলে দিলো। এটা দেখে তার অন্য ভাই বললো – “কী! তুমি এটা ফেলে দিলে কেন? তোমার না এটা বাবাকে দেখানোর কথা।” জবাবে সে বললো – ” বাবা আমার উপর খুবই রাগান্বিত। তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না। তিনি আমাকে আর ভালোবাসেন না।” আমি যদি জানতাম যে, সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কী করতাম? আমি কি এভাবে বলতাম যে, “হ্যাঁ, ফেলে দাও। আমার এসবের কোনো দরকার নেই?” না,...

ধৈর্যশীল ও বুদ্ধিবৃত্তিক শয়তানের পথভ্রষ্টতার পলিসি…এবং আমরা

“শয়তান বলল(আল্লাহর উপর অভিযোগ দিয়ে)যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, একারণে আমি অবশ্যই, অবশ্যই, অবশ্যই তাদের(পথভ্রষ্ট করার)জন্য আপনার সরল পথে বসে থাকব”… এখানে শয়তান এরাবিক যে শব্দ ব্যবহার করেছে -তা খুবই গভীর, তা কোন সাধারণ শব্দ নয়। এই একটি শব্দ ভালো করে উপলব্ধি করতে পারলে আমরা শয়তানের পথভ্রষ্টতার পলিসি ধরতে পারব…এবং আমরা এ থেকে বেঁচে থাকব কি না সেটা আমাদের ইচ্ছা আর আল্লাহর রহমতের উপর নির্ভর করবে। আরবীতে জুলুস অর্থ বসে থাকা, কিন্তু কুয়ুদ অর্থ শুধু বসে থাকা নয়, বরং দীর্ঘক্ষণ বসে থাকা, চিন্তাশিলতা নিয়ে বসে থাকা(সূরা আলে ইমরান-১৯১ দেখুন)। এখানে শয়তান শিকার ধরার জন্য বিস্তারিত ও বড়সড় পরিকল্পনা নিয়ে বসে থাকে…কিভাবে? আসুন তবে বসে থাকা(কুয়ুদ) এর একটি উদাহরণ দেখি… একটি বক কিভাবে মাছ ধরার জন্য বসে থাকে(কুয়ুদ)? – সে দেখে তাঁর শিকারের সময় ছায়া পড়বে কি না…যাতে মাছ টের পায়, সে দেখে কখন তীব্র রোধ উঠবে ও মাছ উপরে উঠে আসবে, সে চিন্তা করে এই খাবার এখন না পেলে সে অভূক্ত থাকবে, কষ্টে থাকবে, সে চিন্তা করে কোন এংগেলে গেলে মাছ তাকে দেখবে না, মাছ কোন দিকে মাথা দিয়ে রাখবে এবং সেখানে থাবা দিবে যাতে শক্তি করতে না পারে, —এভাবে বহু চিন্তার পর সে মাছ শিকার করে। এটা কি শুধু বসে থাকলে হবে? …না, কক্ষনই না…বরং দীর্ঘক্ষণ বসে, চিন্তা করে, পরিকল্পনা করে, এর পরেই না তার কাজ সমাধা করতে হয়। তাহলে চিন্তা করুন কত দীর্ঘ সময় তাকে বসে থাকতে হয় একটি শিকার ধরার জন্য। যারা ক্রিমিনলজি পড়েছেন তারা হয়ত জানেন একটি ক্রিমিনালকে ধরতে বা কোন অপারেশন চালাতে কত প্রস্তুতি নিতে হয়, কত মাস, কত দিন ধরে সময় নিয়ে অবস্থান ঠিক করে, লোকজন ঠিক করে, অপরাধীর অবস্থান ভাল মত পর্যবেক্ষণ করে, কোথায়, কিভাবে, কোন পদ্ধতিতে, কত সময় ধরে, কোন অস্ত্র...

ধর্ম সম্পর্কে না জেনে কথা বলা

আল্লাহ তায়ালা বলেন – وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ – – “তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে, যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোন জ্ঞানই নেই, তারা কেবল অলীক ধারণা পোষণ করে।” 2:78 এখানে ‘উম্মি বা অশিক্ষিত’ বলতে কোন দৃষ্টিকোণ থেকে বোঝানো হয়েছে? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তাদের হয়তো ইঞ্জিনিয়ারিং ডিগ্ৰী রয়েছে। তারা হয়তো সি ++ জানে, কিন্তু আরবি তাদের জন্য অনেক বেশি কঠিন। কুরআন তাদের জন্য অনেক বেশি কঠিন। “আমি যদি চাই চোখ বন্ধ করেও কোড লিখতে পারবো। আমি পুরো একটা রোবটের কোডিং একা একাই লিখে ফেলতে পারবো। কিন্তু কুরআনের ভাষা?? কার এতো সময় আছে?” তারা ইচ্ছা করেই অশিক্ষিত থেকে যায়। لَا يَعْلَمُونَ الْكِتَابَ – তারা আল্লাহর কিতাব সম্পর্কে জানে না। এর আরেকটি অর্থ হলো, তারা আল্লাহর বিধান জানে না। কিতাব শব্দের দুইটি অর্থ, বই এবং আইন। لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ – “তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না।” إِلَّا أَمَانِيَّ তারা নিজেদের কল্পনাপ্রসূত অনুমান ছাড়া আর কিছু জানে না। তারা এভাবে বলে – “আমি মনে করি, বিষয়টা এটা এভাবে না, ঐভাবে। আমি মনে করি না যে, শাস্তি এতো কঠোর হবে, আল্লাহ এর চেয়ে অনেক কোমল। হুজুররা ঐ জিনিসটাকে শুধু শুধু হারাম হারাম বলে আসছে। ঐ জিনিসটাকে হারাম বলা পুরাই অবাস্তব। বিষয়টা এতো খারাপ না। আমরা বড় জোর এটাকে অপ্রয়োজনীয় বলতে পারি।” অর্থাৎ, নিজেরা যা কামনা করে তা ধর্মের কথা বলে চালিয়ে দেয়। আমাদের সময়ে এই রোগটা অনেক জটিল আকার ধারণ করেছে। তারা ধর্ম সম্পর্কে এমনভাবে কথা বলে যেন বাজারের কোনো পণ্য সম্পর্কে কথা বলছে। “আমি ধর্মটাকে এমনভাবে চাই যেন আমি নিজের সম্পর্কে ভালো ফিল করতে পারি। কিন্তু এই এই বিধানগুলো আমার জন্য অনেক কঠোর। আমি যদি এগুলো পালন না...

সবর

সবর’ শব্দের অর্থ শুধু ধৈর্য নয়; এর অর্থ – অটল থাকো, পিছু হটো না, সন্দেহে পতিত হয়ো না, তোমার বিশ্বাসে অটুট থাকো, ভীত হয়ো না, কঠোরতার মোকাবেলা কর। আবার ‘সবর’ মানে এটাও নয় যে, আপনি আতঙ্কিত হবেন না। ‘সবর’ মানে আপনি আতঙ্কিত হবেন, আর তাইতো আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন যেন আপনি ভয়কে মোকাবেলা করতে পারেন। ভয় একটি মানবীয় আবেগ। আল্লাহ এটা আমাদের ভেতরে দিয়েছেন, আমরা কখনই এটা থেকে মুক্ত হতে পারবো না। এটা সবসময় থাকবে। আপনি একজন ভাল বিশ্বাসী এর মানে এটা নয় যে আপনি আর ভয় পান না; এর মানে হল- এ অবস্থায় আল্লাহ আপনাকে ‘সবর’ দান করবেন, আপনি এই সবরের মাধ্যমে সাহায্য চাইবেন, তারপর আল্লাহ কী করবেন? আল্লাহ আপনাকে এমন মানসিক শক্তি দান করবেন যার মাধ্যমে আপনি ভয়কে মোকাবেলা করতে পারবেন। ফলে আপনি ভয় এবং উদ্বেগ সত্ত্বেও সামনে এগিয়ে যেতে পারবেন। ‘সবর’ বলতে আরও কিছু বুঝায়। সবর বলতে বুঝায় আপনি বিভ্রান্ত হন না। অধ্যবসায় বা আরবিতে দাওয়াম ইঙ্গিত করে যে আপনি বিভ্রান্ত হন না। আপনার একটি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, আপনাকে আপনার সেই লক্ষ্য অর্জন করতে হবে। যাত্রাপথে বিভিন্ন জিনিস আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিভ্রান্ত হবেন না; আপনার লক্ষ্য পানে অটুট থাকুন। উদাহরণ স্বরূপ- আমি আপনাদের একটি তুলনা দিচ্ছি। একজন যুবক কলেজ বা ভার্সিটিতে যায় আর তার লক্ষ্য হল গ্র্যাজুয়েট হওয়া। কিন্তু প্রথম সেমিস্টার শেষ না হতেই সে বিভিন্ন জিনিস দ্বারা বিভ্রান্ত হতে শুরু করে। যেমন বিভিন্ন ক্লাব, সামাজিকতা, আড্ডা, ক্লাস ফাঁকি দেয়ার আকাঙ্ক্ষা, সাবজেক্ট পরিবর্তন করার ইচ্ছা কারণ সাবজেক্টটা খুব কঠিন মনে হয় বা আপনার বেস্ট ফ্রেন্ড এই সাবজেক্টে পড়ে না, সেই মেয়েটি এই সাবজেক্টে পড়ে না বা যাই হোক এ রকম কোন কারণে- আপনি ভার্সিটি শুরু করেন একভাবে তারপর আপনি রাস্তা পরিবর্তন করে অন্যদিকে...

একটি সাংঘর্ষিক অনুভূতি

আমরা সবাই বলে থাকি, আমি জাহান্নামকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কিন্তু চারদিকে তাকিয়ে দেখুন মনে হয় যেন সবাই ছুটির দিন উদযাপন করছে। কোথায় সে ভয়, কোথায় সে আতঙ্ক? আপনার জীবনে কখনো, কোনো দিন কি এমন হয়েছে যে, আপনি সারা রাত ঘুমাতে পারেন নি – মুভি দেখে নয়, বা কোনো আড্ডা দিয়ে নয় – বরং জাহান্নামের ভয়ে আপনি সারা রাত ঘুমাতে পারেন নি। আমি এমন মানুষের কথা জানি, যারা ঘুমাতে পারেন নি, কারণ পরের দিন সকালে তাদের পরীক্ষা ছিল। কেউ হয়তো ভালোবাসার কারণে ঘুমাতে পারেন নি। কোনো যুবক যদি প্রেমে পড়ে সে ঘুমাতে পারে না। আল্লাহর কসম! আমি মিথ্যা বলছি না। কোনো বোনও যদি এভাবে প্রেমে পড়ে ঘুমাতে পারে না। তারা সারা রাত মোবাইলে কথা বলে কাটিয়ে দেয়। যদি কথা না বলে তবুও একে অন্যের কথা মনে করে ঘুমাতে পারে না। কারো হয়তো কোর্টে হাজিরা দিতে হবে, তাই দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। সর্বশেষ কখন আপনার অন্তরে আল্লাহর ভয়ের কারণে সারা রাত ঘুমাতে পারেন নি। আপনি কি কখনো এমন কারো সাক্ষাৎ পেয়েছেন? যার মুখ মলিন হয়ে আছে, চোখ লাল হয়ে আছে – তারপর আপনি জিজ্ঞেস করলেন: “কী হয়েছে?” সে জবাব দিলো: “আল্লাহর কসম! ভাই আমি জাহান্নামের ভয়ে ভীত।” এটা শুনলে আপনি হয়তো হেসে দিতেন। সত্যিই! বেশি ওয়াজ শোনার কারণে মনে হয় তার এ অবস্থা হয়েছে। কেউ একজন তাকে সমুদ্র সৈকতে নিয়ে যাও। তাকে কিছু মজা করতে দাও। আমাদের সময়ে জাহান্নামের ভয়ে ভীত হওয়া স্বাভাবিক নয়। আমাদের জীবনে সবকিছুকে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু আল্লাহর ভয় হয়ে পড়েছে অস্বাভাবিক। আর আজকে আমার আলোচনার উদ্দেশ্য এটাই। আমরা চাই মানুষ আল্লাহকে ভয় করুক। আমরা চাই মানুষ জাহান্নামের ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়ুক। আল্লাহ বিশ্বাসীদের বর্ণনা দিতে গিয়ে বলেন…. আপনাদের চোখ কান খোলা রেখে মনোযোগ...

সুশৃঙ্খল জীবন যাপন করুন

প্রথমেই আপনি নিজেকে নিয়মানুবর্তী করে গড়ে তুলুন। আমাকে এবং আপনাকে এ ব্যাপারে যত্নশীল হতে হবে। আচ্ছা নিয়মানুবর্তিতা বলতে আপনি কি বুঝেন? সকাল সকাল ঘুমিয়ে পড়ুন। এশার সালাতের পর আপনি ঘুমিয়ে পড়ুন। রাত ১২.৩০ এ আপনি আড্ডা জমিয়ে বসবেন না, সিনেমা দেখতে বসে পড়বেন না, বন্ধুদের সাথে ঘুরতে বের হবেন না, রাতভর ইসলামী লেকচার শোনাকে জরুরী মনে করবেন না। কখনও করবেন না। এগুলো আপনার জন্য মোটেও কল্যাণ বয়ে আনবে না। এশার পর শুয়ে পড়ুন এবং ফজরের আগে উঠে পড়ুন। নিজের জন্য ১৫, ২০ অথবা ৩০ মিনিট সময় বরাদ্দ রাখুন। ভাবছেন এটা একদম অসম্ভব। রাত জেগে নেটফ্লিক্স দেখার কারনেই আপনার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। শুধু এ কারনেই আপনার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। আপনার রাতযাপন উন্নত করুন। রাতযাপন ঘুমের জন্য নির্দিষ্ট করুন কারণ এতে করে অন্তত প্রতি রাতে আপনি গুনাহের বোঝা বাড়িয়ে দিচ্ছেন না। অন্তত আপনি নিজের অন্তরকে গুনাহের মাধ্যমে কলুষিত করার হাত থেকে রক্ষা করলেন। অন্তত আপনি ঘুমাচ্ছেন এবং সে সময়টাতে পাপ করা থেকে মুক্ত। ঘুম থেকে উঠে নামাজ পড়ুন। অন্তত প্রতিদিন সময়মত ফজর সালাত আদায় করার ব্যাপারে সচেষ্ট হোন। আর ছেলেরা এখানে যারা আছেন অন্তত সপ্তাহে একদিন মাসজিদে ফজরের সালাত আদায় করুন। আমি প্রতিদিন বলছি না অন্তত সপ্তাহে একদিনের কথা বলছি। অন্তত সপ্তাহে একদিন। আর দ্বিতীয় রাকাতে সালাম ফিরানোর আগে জামাতে যেয়ে উপস্থিত হবেন না। তারপর নামায শেষে বললেন, “ও যাক আজ মসজিদে আসতে পারলাম!” তারপর ডান কাঁধের ফেরেশতার দিকে ইঙ্গিত করে বললেন, “আপনি এটা লিখেছেন তো ? আজকের ফজর!!” মসজিদে নামায শুরু হওয়ার আগেই উপস্থিত হন। আপনাদের মসজিদে ফজর নামায পড়ার উপকারিতা সম্পর্কে বলছি… এটার এমন এক আধ্যাত্মিক প্রভাব রয়েছে যে একমাত্র যারা যায় তারাই তা অনুভব করতে পারে। এটা বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না। যখন আপনি...