আখিরাতের জন্য পরিকল্পনা করা

আখিরাতের জন্য পরিকল্পনা করা

কোন কিছুকে বড় করে দেখলেই সেটা বড় ব্যাপার হয়ে যায়। কোন কিছুকে ছোট করে দেখ তাহলেই সেটা সামান্য মনে হবে। জানেন, এই আয়াতে আখিরাতকে বড় এবং দুনিয়াকে ছোট করে দেখানো হয়েছে।পুরো আয়াতটা এটা নিয়েই। দুনিয়াতে আমরা জীবন যাপন করবো। আমাদের ক্যারিয়ার হবে।আমাদের শিক্ষাগত অর্জন থাকবে।আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই সব কিছুই জীবনে থাকবে।কিন্তু একটা ব্যাপার কি জানো এই সব কিছু ক্ষণস্থায়ী। সব কিছুই। একদিন আসবে যেদিন এক জমায়েত হবে।এবং সেদিন তারা নামায পড়বে। আর সেদিন তারা একটা ঘোষণা দিবে।যে একটা জানাযা হবে। এবং এই ঘোষণাটা একদিন হবে আমার জন্য এবং একদিন হবে আপনার জন্য।  এটা হতে যাচ্ছে এবং একদিন মানুষ আমাদের জন্য জানাজার নামায পড়বে। এবং ততক্ষনে আমরা চিরকালের জন্য চলে গেছি। এবং এটা শীঘ্রই ঘটবে, দেরীতে নয়।  আমি বলতে চাচ্ছি আমাদের জীবনের অনেকখানি তো ইতোমধ্যেই কেটে গেছে। সুতরাং এমন নয় যে সেই দিনটা থেকে আমরা দূরে যাচ্ছি, বরং আমরা সেই দিনের আরো কাছে পৌছাচ্ছি। তাই যত তাড়াতাড়ি আমরা এটা আত্মস্থ করি যে, আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলক ভাবে ভালো। কারন যে কোন ভাবেই হোকনা কেন আমরা সেদিকেই যাচ্ছি। তাহলে আমরা নিজেরা নিজেদেরই উপকার করব । যদি আমরা শুধু এটা শিখতে পারি যে কিভাবে সময়ের সদ্ব্যবহার করতে হয়। যেমনটা আমি বললাম যে আমরা ১০ বছরের পরিকল্পনা করি, ১৫ বছরের পরিকল্পনা করি।কিন্তু আমরা আখিরাতের কথা চিন্তাই করিনা। তাহলে আখিরাতের কথা কিভাবে ভাবা উচিত? কিভাবে আখিরাতের জন্য বাস্তবতা ভিত্তিক পরিকল্পনা করা যায়? আখিরাতের জন্য আমরা ১০ বছরব্যাপী, ১৫ বছরব্যাপী পরিকল্পনা করিনা। আমরা এর জন্য দৈনন্দিন পরিকল্পনা করি। এটা দীর্ঘ সময়ব্যাপী লক্ষ্য নির্ধারণ করা নয়। এটা আজকের দিনটা আপনি কিভাবে ব্যয় করলেন তার সাথে সংশ্লিষ্ট। আপনি তার পরে কি করতে যাচ্ছেন এটা তার সাথে সংশ্লিষ্ট।  আপনি আগামীকালটা কিভাবে কাটাবেন?  আপনি...
এক কানে শুনা, আরেক কান দিয়ে বের করা

এক কানে শুনা, আরেক কান দিয়ে বের করা

উস্তাদ নুমান আলী খানের কুরআন উইকলি তে দেয়া “Quranic Gems” সিরিজ থেকে নেয়া। আজ আমি আপনাদের সাথে সুরা আনফালের দুটি আয়াত আলোচনা করব। আয়াত ২১ ও ২২। এই দুটি আয়াতে আল্লাহ রব্বুল আলামীন শ্রবণের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, “আর তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা বলে যে, আমরা শুনেছি, অথচ তারা শোনে না।” অতএব শুধু শুনলেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আয়াতে মনোযোগী শ্রোতা হওয়ার ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে, আজকাল আমরা মিডিয়ার উপরখুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। আপনি হয়ত একই সময়ে কিছু শুনছেন এবং অন্য কিছু দেখছেন, আবার হয়ত আপনার বাবা-মার কথাও শুনছেন। আমরা একই সময়ে বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আসলে কোনোটাই মনোযোগ দিয়ে করছি না।  আমাদের এমন ভাবে নিজেদের তৈরি করতে হবে যে, যখন আমরা কিছু শুনব, আমরা যেন তাতে পুরোপুরি মনোযোগ দিতে পারি। আজকাল এটা খুবই সাধারণ ঘটনা যে, এমনকি জুমুয়ার নামাজে, লেকচারে বা ধর্মীয় আলোচনার আসরেও শ্রোতারা মনোযোগ দিচ্ছেন না। এমনকি আপনারা যখন আমার এই লেকচার শুনছেন আপনারা মোবাইলে মেসেজ চেক করছেন। কেউ কেউ হয়ত মোবাইল ঘাঁটছেন বা ফেইসবুক আপডেট করছেন ।এই ভিডিওটিও শুনার সময়ই আপনি হয়ত অর্ধেক মনোযোগ দিয়ে আমার লেকচার শুনছেন। বাকি অর্ধেকটা দিয়ে অন্য কিছু করছেন।  আল্লাহ বলেন, “তাদের মত হয়ো না যারা বলে যে, শুনছি কিন্তু আসলে মনোযোগ দিয়ে শুনে না।” রাসুলাল্লাহকে (সাঃ) তাদের যে সম্মান দেখানোর কথা এখানে তার কথাই বলা হচ্ছে। তাহলে আয়াতের প্রথম অংশে মনোযোগ দেয়ার কথা বলা হচ্ছে।  প্রথম উপদেশ হচ্ছে যে, “আমরা যখন কারো কথা শুনব…” দেখুন, এখানে কিন্তু সুনির্দিষ্ট করে দেয়া হয়নি যে, কার কথা শুনব,এখানে এই মুহূর্তে শুধু শিষ্টাচারের কথাই বলা হচ্ছে। আমাদের ভালো মনোযোগী শ্রোতা হতে হবে। আপনার মা আপনার সাথে কথা বলছেন, ফোন সরিয়ে রাখুন।...
যা বলেন তা চর্চা করুন

যা বলেন তা চর্চা করুন

উস্তাদ নুমান আলী খানের কুরআন উইকলি তে দেয়া “Quranic Gems” সিরিজ থেকে নেয়া। أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ কুরআন পড়ার সময় তোমরা কী মানুষকে ভালো কাজের আদেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও? তোমরা কী তোমাদের বিচারবুদ্ধি প্রয়োগ করবে না? (২:৪৪)  আসসালামু আলাইকুম কুরআন উইকলি,  আজকে সুরা বাকারার ৪৪তম আয়াত থেকে কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আল্লাহ্‌ আজ্বা ওয়া জাল ইসরাইলীদেরকে বলছেন এবং উনি তাদেরকে বেশ কিছু আদেশ দিলেন প্রথমে। এই আদেশগুলো আসলে আপনি ইতিবাচক প্রভাব বলতে পারেন।  একটা অংশ হচ্ছে, , “أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ ۚ” “আতআ’মুরুনা আন-নাসা বিল-বিররি” তোমরা কি মানুষকে ভালোর কথা বল বা ভালো কাজের আদেশ, পরামর্শ দাও আর একই সময় নিজেদের কথা ভুলে যাও, “وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ” “ ওয়া আ’ন্তুম তাতলূনা আল-কিতাবা” যখন আদতে তোমরাই কিতাবটি পড়ছ। তোমরাই এই বই পড়াতে নিমগ্ন।  এখন এই “কিতাব পড়াতে” কথাতে আমি ফিরছি একমিনিট পর। এখন এই আয়াত “أَفَلَا تَعْقِلُونَ” “আ’ফালা তা’ক্বিলুনা” তখন তোমরা কী ভাবো না, তোমরা কী নিজেদের বুদ্ধিমত্তার প্রয়োগ কর না। অবশ্যই এই আয়াতের মূল অর্থ হচ্ছে তোমারা মানুষকে ভালো কাজ করতে বল এবং তোমরা নিজেদের কথা ভুলে যাও, নিজেরাই তা কর না। এটা কীভাবে হয়? আসুন আরো গভীরভাবে দেখি কয়মিনিটের জন্য।  প্রমথত এবং প্রধাণত, আল্লাহ্‌ আজ্বা ওয়া জাল, বিদ্রুপ করে বলছেন ““وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ” “ ওয়া আ’ন্তুম তাতলূনাল-কিতাবা” তোমারা হচ্ছ তারা যারা কিতাবটি পড়ছ। এখানে বলা হচ্ছে যে কেউ আল্লাহ্‌র কিতাব পড়ে, এটা হতে পারে অতীত কালের তাওরাত অথবা বর্তমান কুরআন, যখন আপনি আল্লাহ্‌র কিতাব পড়ছেন, প্রথম যার কথা আপনার চিন্তা করা উচিৎ, প্রথমত এবং প্রধাণত আপনার নিজের জন্য ভাবা উচিৎ। আমার নিজের জন্য ভাবা উচিৎ। আল্লাহ্‌র কিতাব আমার এই উদ্দেশ্য নিয়ে দেখা উচিৎ নয় যাতে...
আইনের ফাঁক-ফোকড় খুঁজবেন না

আইনের ফাঁক-ফোকড় খুঁজবেন না

উস্তাদ নুমান আলী খানের কুরআন উইকলি তে দেয়া “Quranic Gems” সিরিজ থেকে নেয়া। আজকে আমরা নৈতিকতা ও আচরণের একটি বিষয় শিখব- তা হচ্ছে আদাব। উম্মাহর মধ্যে, মুসলিমদের লাইফস্টাইলের মধ্যে এবং এমন কিছু যা আল্লাহ আমাদের শিক্ষা দেন, যেটি সাধারণভাবে অবহেলিত। এবং আল্লাহ বলেন, “ইয়া আইউহাল্লাযিনা আমানু”– তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা ঈমানে প্রবেশ করেছ, লা তাসআলু আনইয়াশইয়াআ- জিজ্ঞেস করোনা বিষয়াদি সম্পর্কে, ইন তুবদালাকুম তাসু’কুম- যদি তা তোমাদের উপর প্রতীয়মান হয়, যদি উত্তরটি তোমাদের জন্য স্পষ্ট হয়ে যায়, তোমরা তা পছন্দ করবেনা। তা তোমাদের জন্য খারাপ হবে, তোমরা উত্তরটির জন্য কষ্ট পাবে।” আমি আপনাদের একটি গল্প বলবো, আপনারা অনেকেই যারা আমাকে অনলাইনে ফলো করেন অথবা আমি যে ধরনের ভিডিও এবং লেকচার করি এগুলোর সাথে পরিচিত, আপনারা জানেন যে আমি ফাতওয়া দেই না। আমি ফিক্‌হ নিয়ে কথা বলিনা। লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে কোনটা হালাল, কোনটা হারাম। আমি তাদের সবসময় বলি কোন প্রকৃত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কাছে যেতে। শেইখ ওমর সুলেমানকে জিজ্ঞেস করুন, শেইখ আব্দুন নাসেরকে জিজ্ঞেস করুন, অন্য কাউকে জিজ্ঞেস করুন। আমাকে কুর’আন সম্পর্কে জিজ্ঞেস করুন। আশা করি আমি আপনাদের উত্তর দিতে পারব অথবা আমি গবেষণা করে আপনার উত্তরটি দিতে চেষ্টা করব। কিন্তু হালাল এবং হারাম বড় বিষয়।  তো একজন আমার কাছে আসলো এবং জিজ্ঞেস করল, এবং এটি একটি সত্য ঘটনা। আমি বলবোনা তারা আমাকে কি প্রশ্ন করেছিল, কিন্তু তারা বলল, “এক্স ওয়াই যেড…এটি কি হারাম?” আমি বললাম, “আমি জানিনা। আমি আপনাদের বলতে পারবনা।” তারা জিজ্ঞেস করল “আমি কি মনে করি?” “না, আমি কিছু জানিনা, আমি আপনাদের বলতে পারবনা, আপনাদের অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে।” “তাহলে কাকে জিজ্ঞেস করা উচিত?” তো আমি একজন স্কলারের কথা বললাম, তখন তিনি জিজ্ঞেস করলেন, “আপনি কি তাকে এই প্রশ্নটি করেছেন?” আমি বললাম, “হ্যাঁ, আমি...
ইসলামের পথে হৃদয়কে অবিচল রাখা

ইসলামের পথে হৃদয়কে অবিচল রাখা

উস্তাদ নুমান আলী খানের কুরআন উইকলি তে দেয়া “Quranic Gems” সিরিজ থেকে নেয়া। আজকে সুরা আল ইমরানের আট নম্বর আয়াত দিয়ে আমি আপনাদের সাথে একটি খুব শক্তিশালী এবং সুন্দর কুরআনের দুয়ার কিছু প্রতিফলন আলোচনা করতে চাই। আমরা আল্লাহের কাছে প্রার্থনা করে বলে থাকি, রব্বানা লা তুজিগ কুলুবানা। আমি এই দুয়াটি সুরা আল ইমরান সকল আয়াত থেকে বিশেষ করে বেছে নিয়েছি, চিন্তা করে যে কোন আয়াত দিয়ে এই ভিডিও সিরিজ শুরু করা যায়, আমি এই আয়াতটি বেছে নিয়েছি কারন রমজান মাস বিশেষ করে এই দুয়া করার জন্য ভাল সময়। “মালিক আমাদের হৃদয়কে পথভ্রষ্ট হতে দিও না।” লা তুযিঘ কুলুবানা। যাঘা আরবি শব্দটির অর্থ হল যখন কোনকিছু হালকা বাঁকিয়ে যায় কিন্তু তা আমরা অনুধাবন করতে পারি না। যেমন তারা এই শব্দটি ব্যবহার করতো কবর খননের সময়। যখন কবর খননের কথা থাকে আয়তক্ষেত্রের মত কিন্তু অনেকক্ষণ ধরে কবর একাধারে খনন করার কারনে এর চারিদিক আর সরল রেখার মত থাকে না। যখন খনন শেষ হয় তখন দেখা যায় চারিদিকে একটু বাঁকা, মনেহয় প্রায় একটি ‘C’ (ইংরেজি শব্দ)। এই সমস্যার জন্য একে আরবিতে যাইঘ বলা হয়ে থাকে। এখন যদি কোন মানুষ সোজা পথে যেতে থাকে আর সে না বুঝেই ভুল দিকে মোড় নেয় এবং পথভ্রষ্ট হয়ে যায় তখন তাকে বলা হয় যাইঘ। সুতরাং দুয়াটি হল রব্বানা লা তুযিঘ কুলুবানা। আমাদের হৃদয়কে পথভ্রষ্ট হতে দিও না। পথভ্রষ্ট হওয়া মানে এই নয় যে আমরা একবারে ৯০ ডিগ্রি বেঁকে যাব, যে আমরা এইদিকে যাওয়ার কথা কিন্তু ঐ দিকে চলে গেলাম, আর পথ ভুলে গেলাম। তা নয়। আমাদের হৃদয় যখন আল্লাহর সন্নিকটে যায় তখন তা আল্লাহ থেকে ক্ষণিকের মধ্যে দুরে সরে যায় না।তা আল্লাহ থেকে খুব অল্প অল্প করে দুরে সরে যায়। এবং তাই আমরা আল্লাহের কাছে নিরাপত্তা...